সাধারণ জিজ্ঞাসা
আপনার জানা প্রয়োজন এমন সাধারণ প্রশ্ন ও তাদের সহজবোধ্য উত্তরসমূহ
আপনার জানা প্রয়োজন এমন সাধারণ প্রশ্ন ও তাদের সহজবোধ্য উত্তরসমূহ
১. gpay মার্চেন্ট হতে কীভাবে আবেদন করবো?
gpay মার্চেন্ট অ্যাপ বা অনুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আবেদন করা যায়
২. মার্চেন্ট হতে কী কী ডকুমেন্ট লাগবে?
জাতীয় পরিচয়পত্র, দোকানের ছবি, ট্রেড লাইসেন্স (যদি থাকে), ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি
৩. মার্চেন্ট একাউন্ট অ্যাক্টিভ হতে কত সময় লাগে?
সাধারণত ২৪–৪৮ ঘণ্টা।
৪. আমার আবেদন কেন রিজেক্ট হয়েছে?
ডকুমেন্ট ভুল বা অসম্পূর্ণ হলে রিজেক্ট হতে পারে
৫. মার্চেন্ট আইডি কী?
এটি আপনার দোকানের ইউনিক পরিচয় নম্বর
৬. QR কোড কিভাবে পাবো?
অ্যাকাউন্ট অ্যাক্টিভ হলে সমাধান QR সরবরাহ করবে
৭. একটি দোকানে একাধিক QR ব্যবহার করা যাবে?
হ্যাঁ, প্রয়োজনে একাধিক QR ইস্যু করা যায়
৮. মার্চেন্ট অ্যাপ কোথা থেকে ডাউনলোড করবো?
গুগল প্লে বা অ্যাপ স্টোর থেকে
৯. দোকানের নাম পরিবর্তন করা যাবে?
হ্যাঁ, যদি নতুন ট্রেড লাইসেন্স করা হয় তখন করা যাবে।
১০. ব্যাংক একাউন্ট পরিবর্তন করা যাবে?
হ্যাঁ, নতুন ব্যাংক তথ্য দিয়ে আবেদন করতে হবে
১১. একাধিক দোকানের জন্য আলাদা একাউন্ট লাগবে?
হ্যাঁ, প্রতিটি দোকানের জন্য আলাদা মার্চেন্ট আইডি হবে
১২. মার্চেন্ট অ্যাকাউন্ট বন্ধ করা যাবে?
হ্যাঁ, লিখিত অনুরোধে বন্ধ করা যায়।
১৩. মার্চেন্ট একাউন্ট সাময়িক বন্ধ করা যাবে?
gpay সাপোর্ট টিমের মাধ্যমে করা যাবে
১৪. মার্চেন্ট আইডি ভুলে গেলে কী করবো?
হটলাইনে যোগাযোগ করলে পুনরুদ্ধার করা যাবে
১৫. মার্চেন্ট একাউন্ট কি ব্যক্তিগত নামেও করা যায়?
হ্যাঁ, ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রেও করা যায় (PRA)
১. কাস্টমার কীভাবে পেমেন্ট করবে?
QR স্ক্যান করে বা মার্চেন্ট নম্বর ব্যবহার করে
২. QR পেমেন্ট কীভাবে নেবো?
কাস্টমার QR স্ক্যান করবে এবং টাকা পাঠাবে
৩. ট্রানজেকশন সফল হয়েছে কীভাবে বুঝবো?
অ্যাপে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আসবে।
৪. কাস্টমার বলছে টাকা গেছে কিন্তু আমি পাইনি
ট্রানজেকশন আইডি নিয়ে সাপোর্টে (HOTLINE) জানান
৫. একটি ট্রানজেকশন বাতিল করা যাবে?
না, কিন্তু রিফান্ড করা যাবে
৬. রিফান্ড কীভাবে করবো?
মার্চেন্ট অ্যাপ বা সাপোর্টের (HOTLINE) মাধ্যমে
৭. ট্রানজেকশন হিস্ট্রি কোথায় দেখবো?
মার্চেন্ট অ্যাপের/ পোর্টাল-এর Transaction List সেকশনে
৮. দৈনিক বিক্রির রিপোর্ট পাওয়া যাবে?
মার্চেন্ট অ্যাপের/ পোর্টাল-এর Transaction List সেকশনে
৯. মাসিক রিপোর্ট পাওয়া যাবে?
হ্যাঁ মার্চেন্ট অ্যাপের/ পোর্টাল-এর Transaction List সেকশনে
১০. ট্রানজেকশন লিমিট কত?
সরকার নির্ধারিত সীমা অনুযায়ী
১১. ভুল করে অন্য মার্চেন্টে টাকা গেলে কি করবো?
রিফান্ডের জন্য আবেদন করতে হবে
১২. ট্রানজেকশন ফেইল হলে কী হবে?
টাকা কাস্টমারের অ্যাকাউন্টে ফিরে যাবে।
১৩. অফলাইন অবস্থায় পেমেন্ট নেওয়া যাবে?
না, ইন্টারনেট দরকার
১৪. QR স্ক্যান হচ্ছে না কেন?
ইন্টারনেট বা ক্যামেরা সমস্যার কারণে হতে পারে
১৫. এক কাস্টমার একাধিকবার পেমেন্ট করলে কি ঘটবে?
প্রতিটি ট্রানজেকশন আলাদা হিসেবে গণ্য হবে, তবে সর্বোচ্চ সীমা থাকবে
১. আমার বিক্রির টাকা কখন পাবো?
সাধারণত T+1 বা নির্ধারিত সময়ে
২. সেটেলমেন্ট দিনে কয়বার হয়?
নীতি অনুযায়ী দিনে ১ বা একাধিকবার
৩. ব্যাংকে টাকা যেতে কত সময় লাগে?
সাধারণত কয়েক ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা
৪. সেটেলমেন্ট রিপোর্ট কোথায় পাবো?
মার্চেন্ট অ্যাপে/ পোর্টালে
৫. ব্যাংকে টাকা না এলে কী করবো?
হটলাইনে যোগাযোগ করুন
৬. শুক্রবার বা ছুটির দিনে সেটেলমেন্ট হবে?
না , পরের কর্মদিবসে
৭. আমার মোট ব্যালেন্স কোথায় দেখবো?
মার্চেন্ট অ্যাপে/ পোর্টালে
৮. আংশিক সেটেলমেন্ট কেন হয়েছে?
কিছু ট্রানজেকশন প্রসেসে থাকতে পারে
৯. সেটেলমেন্ট ব্যর্থ হলে কী হবে?
পুনরায় প্রসেস করা হবে
১০. ব্যাংক একাউন্ট ভুল হলে কী হবে?
সংশোধন করে পুনরায় সেটেলমেন্ট হবে
১. মার্চেন্ট চার্জ কত?
gpay এর নির্ধারিত MDR অনুযায়ী
২. QR পেমেন্টে চার্জ আছে?
প্রযোজ্য হতে পারে
৩. ব্যাংকে টাকা তুলতে চার্জ আছে?
আপনার ব্যাংকের নিয়ম অনুযায়ী
৪. মাসিক ফি আছে?
সাধারণত নেই
৫. রিফান্ডে চার্জ কাটা হয়?
gpay এর উপর নির্ভর করে, তবে সাধারণত না
৬. বড় মার্চেন্ট হলে চার্জ কমবে?
gpay এর সাথে চুক্তি অনুসারে
৭. চার্জ কোথায় দেখতে পারবো?
মার্চেন্ট চুক্তি বা অ্যাপে/ পোর্টালে
১. অ্যাপে লগইন করতে পারছি না
পাসওয়ার্ড রিসেট করুন, এপ পুনরায় ইনস্টল করুন
২. OTP আসছে না
নেটওয়ার্ক চেক করুন
৩. অ্যাপ হ্যাং করেছে
অ্যাপ আপডেট বা রিস্টার্ট করুন
৪. নতুন ফোনে অ্যাপ ব্যবহার করা যাবে?
হ্যাঁ, পুনরায় লগইন করতে হবে
৫. পাসওয়ার্ড ভুলে গেছি
Forgot Password ব্যবহার করুন
৬. QR হারিয়ে গেছে
নতুন QR ইস্যু করা যাবে, হবে (শর্ত প্রযোজ্য)
৭. ট্রানজেকশন হিস্ট্রি দেখাচ্ছে না
ইন্টারনেট বা অ্যাপ আপডেট চেক করুন
১. সন্দেহজনক ট্রানজেকশন হলে কী করবো?
তৎক্ষণাৎ gpay সাপোর্টে (HOTLINE) রিপোর্ট করুন
২. কেউ আমার QR ব্যবহার করলে?
সাপোর্টে (HOTLINE) জানিয়ে ব্লক করুন
৩. ভুল করে বেশি টাকা এলে কী করবো?
রিফান্ড করতে হবে
৪. কাস্টমার দাবি করছে পেমেন্ট করেছে
ট্রানজেকশন আইডি যাচাই করুন
৫. আমি প্রতারিত হলে কি করবো?
নিকটস্থ থানায় GD করবেন
৬. প্রতারণা হলে gpay সাহায্য করবে?
হ্যাঁ, তদন্ত করে ব্যবস্থা নেবে
৭. আমি কি AML /CFT ট্রেনিং পাবো?
আমাদের সেলস টীম আপনার জন্য সচেতনতা (awareness) প্রোগ্রাম এর ব্যবস্থা করবে
৮. আমার app বা পোর্টাল কি নিরাপদ?
হ্যাঁ, তবে ল্যাপটপ বা কম্পিউটার এ আন্টি ভাইরাস ইনস্টল করে রাখবেন
৯. কেউ আমার লগইন আইডি বা পাসওয়ার্ড চাইলে কী করবো?
কখনোই শেয়ার করবেন না। gpay কখনো পাসওয়ার্ড বা OTP চায় না।
১০. অজানা লিংক বা SMS এলে কি করবো?
সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না এবং gpay সাপোর্টে রিপোর্ট করুন।
১১. কেউ নিজেকে gpay প্রতিনিধি বলে তথ্য চাইলে কী করবো?
তার পরিচয় পত্র যাচাই করুন এবং প্রয়োজনে হটলাইনে যোগাযোগ করুন।
১২. আমার মোবাইল হারিয়ে গেলে কী করবো?
তাৎক্ষণিকভাবে gpay সাপোর্টে জানিয়ে মার্চেন্ট অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করুন।
১৩. আমি কি অন্য কাউকে আমার মার্চেন্ট অ্যাপ ব্যবহার করতে দিতে পারি?
না, শুধুমাত্র অনুমোদিত ইউজার ব্যবহার করতে পারবে।
১৪. সন্দেহজনক বড় অঙ্কের ট্রানজেকশন হলে কী করবো?
ট্রানজেকশন যাচাই করে প্রয়োজন হলে সাপোর্টে (Hotline) রিপোর্ট করুন।
১৫. প্রতারণা এড়াতে মার্চেন্ট হিসেবে কী সতর্কতা নেওয়া উচিত?
OTP বা পাসওয়ার্ড শেয়ার করবেন না, শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন এবং নিয়মিত ট্রানজেকশন চেক করুন।
১৬. কেউ যদি QR কোডের ছবি তুলে অন্যত্র ব্যবহার করে?
সাপোর্টে (hotline) জানিয়ে নতুন QR কোড ইস্যু করার অনুরোধ করুন।
১৭. সন্দেহজনক কাস্টমারের ক্ষেত্রে কী করবো?
পেমেন্ট নিশ্চিত না হওয়া পর্যন্ত পণ্য বা সেবা প্রদান করবেন না।
১৮. ট্রানজেকশন স্ক্রিনশট দেখালে কি পেমেন্ট নিশ্চিত ধরা যাবে?
না, শুধুমাত্র আপনার মার্চেন্ট অ্যাপে সফল ট্রানজেকশন দেখালে সেটি নিশ্চিত ধরা হবে।